৫২ শতাংশ অ্যাপস ব্যবহারকারীর তথ্য শেয়ার করে
ব্যক্তিগত তথ্য হলো অন্যতম দামি সম্পদ। অনেক বেশি তথ্য পেয়ে গেলে যে কেউ আপনার গোপনীয়তা নষ্ট করতে পারে। তাই প্রযুক্তির এই যুগে ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রাখা অত্যন্ত আবশ্যক হয়ে পড়েছে।
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার অজান্তেই তথ্য চুরি হতে পারে। আপনি কী কখনো ফেসবুক কিংবা অন্য অনলাইন সেবার নীতিমালা পড়ে দেখেছেন? হয়তোবা ভাবছেন এতো জনপ্রিয় সেবা নীতিমালা পড়ার কী দরকার? কিন্তু জানলে অবাক হবেন অধিকাংশ জনপ্রিয় অ্যাপস ব্যবহারকারীর নানা তথ্য সংগ্রহ, ব্যবহার ও শেয়ার করে থাকে।
পিক্লাউডের এক জরিপে দেখা গেছে, ৫২ শতাংশ অ্যাপস তাদের ব্যবহারকারীর তথ্য বিজ্ঞাপনের জন্য তৃতীয় পক্ষের সাথে শেয়ার করে থাকে। এই তালিকায় সবচেয়ে জনপ্রিয় অ্যাপসগুলো রয়েছে। চলুন জেনে নিই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা শীর্ষ ১০টি অ্যাপ।
১. ইনস্টাগ্রাম (৭৯ শতাংশ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে)
২. ফেসবুক (৫৭ শতাংশ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে)
৩. লিংকডইন (৫০ শতাংশ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে)
৪. উবার ইটস (৫০ শতাংশ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে)
৫. ট্রেনলাইন (৪৩ শতাংশ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে)
৬. ইউটিউব (৪৩ শতাংশ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে)
৭. ইউটিউব মিউজিক (৪৩ শতাংশ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে)
৮. ডেলিভারো (৩৬ শতাংশ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে)
৯. ডুয়োলিংগো (৩৬ শতাংশ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে)
১০. ইবে (৩৬ শতাংশ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে)
ভাবছেন তথ্য সংগ্রহ করলেই কী সেটি ব্যবহার হয়। জ্বি হয়। ইনস্টাগ্রাম অন্য কোম্পানির সাথে আপনার তথ্য শেয়ার কের। যেমন আপনি কী কেনাকাটা করছেন, ব্যক্তিগত তথ্য এমনকি ব্রাউজিং হিস্টোরি। অধিকাংশ ক্ষেত্রেই অ্যাপের সাথে সংযুক্ত তৃতীয় পক্ষ এসব ডেটা ব্যবহার করে থাকে।
ডিবিটেক/বিএমটি